শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মাটিরাঙ্গায় খেদাছড়া সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

১২৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

শীতের শুরুতেই খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দু:স্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)। রবিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির খেদাছড়া ব্যাটালিয়ন উপ-শাখার সাধারন সম্পাদক ও ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ‘র পত্নী তাসনিয়া সুলতানা।

শীতবস্ত্র বিতরণকালে তাসনিয়া সুলতানা বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণ করছি। ভবিষ্যতেও সীপকস‘র এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া-মহল্লার দুই শতাধিক দু:স্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।