শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

যুবলীগের ৫০’বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানিয়ারচরে র‌্যালী ও আলোচনা সভা

১২৫

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী ও ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরে র‌্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন সহ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির নেতাকর্মীরা। এরপরে একটি র‌্যালী বের করে নানিয়ারচর বাজারের চৌ’রাস্তা মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে র‌্যালীটি শেষ করা হয়।

উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুর ওহাব হাওলাদার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ মোঃ মামুন ভূঁইয়া, দপ্তর সম্পাদক রতন দে, কোষাধ্যক্ষ জুয়েল বড়ুয়া, সদস্য নারায়ণ সাহা, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য শহিবুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।

সভায় বক্তারা যুবলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এখন থেকে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।

আলোচনা সভা শেষে সংগঠনটির নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।