শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

নানিয়ারচরে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার-১

১১৮

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে একটি চোরাই মোটরসাইকেল-সহ এক চোরকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

গ্রেফতারকৃত মোঃ মামুন(২৭), সে খাগড়াছড়ি সদর উপজেলাধীন শালবাগান এলাকার মৃত নুরুন্নবীর ছেলে।

সেনা সূত্রে জানা যায় যে, শনিবার (১২ নভেম্বর) সকাল ০৫.৩০ ঘটিকায় কুতুকছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক স্থাপিত নিয়মিত চেকপোস্ট অতিক্রম করার সময় সন্দেক ভাজন মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার কথা বার্তা সন্দেহ হলে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হলে উক্ত মোটরসাইকেল চালক অপকটে স্বীকার গাড়িটি সে চুরি করেছে। পরে মোটরসাইকেল সহ তাকে আটক করে। মোটরসাইকেল নম্বর-চট্টমেট্রো ল-১৬৩৩১৪। সুত্র আরো জানায়, খাগড়াছড়ি হতে মোটরসাইকেল চালিয়ে রাঙ্গামাটির মানিকছড়ির উদ্দেশ্যে রওনা করে। যাওয়ার সময় ভোর ০৫.০০ ঘটিকায় ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তল্লাশি করার জন্য মোটরসাইকেল থামানোর সংকেত প্রদান করলে উক্ত ব্যক্তি মোটরসাইকেল না থামিয়ে সজোরে চেক পোস্ট অতিক্রম করে। ঘিলাছড়ি আর্মি চেকপোস্ট বিষয়টি দ্রুত কুতুকছড়ি আর্মি চেকপোষ্টে অবগত করলে কুতুকছড়ি আর্মি চেকপোস্ট কর্তৃক তাকে মোটরসাইকেলসহ আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তির পরিচয় ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কুতুকছড়ি চেকপোস্ট বিষয়টি খতিয়ে দেখার পর মোটরসাইকেল চুরি করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। নানিয়ারচর সেনাবাহিনী জানায়, নানিয়ারচর জোন পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নানিয়ারচর থানা সুত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।