শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

৭৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীনা উদ্ভাবিত উচ্চফলনশীল রবি/বোরো ফসলের জাত সমুহের পরিচিতি, কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকালের দিকে তবলছড়ির গৌরাঙ্গপাড়া চৌমুহনীতে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বীনার সহযোগিতায় খাগড়াছড়ি জেলা কৃষি সম্পাসারন অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদারের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বীনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

কৃষক সমাবেশে বীনা’র পরিচালক (গবেষনা) ড. মোঃ আব্দুল মালেক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মনজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বীনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলম, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, বীনা’র জাতগুলো পরীক্ষিত। বীনা উদ্ভাবিত ধান বা রবি শষ্য উচ্চফলনশীল জাত। এসব চাষ করে কৃষকরা সাফল্য পেতে পারে। তারা তামাক চাষ না করে সরিষা চাষে কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।