শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

তরুণ উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

৮০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে তরুণ উদ্যোক্তাদের দিয়ে মাস ব্যাপী অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ জাহিদুর ইকবাল, অফ এস এম ই ফোকাল কর্মকর্তা কামরুল আহসান , রাঙ্গামাটি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলাম,উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষনকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের মুল ধারায় নিজেদেরকে অর্ন্তভুক্ত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

সভায় ওয়ান ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ জাহিদ ইকবাল জানান,পার্বত্য অঞ্চলের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে ওয়ান ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস ত্বরান্বিত করতে ওয়ান ব্যাংক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে ব্যাংকগুলো থেকে ঋণ নিতে হবে কীভাবে শিক্ষিত যুবক যুবতীরা আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড গড়ে তুলবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রসঙ্গ, গত১৩ অক্টোবর শুরু হওয়া এ এসএমই প্রশিক্ষণ কর্মশালা চলে ১০ নভেম্বর পর্যন্ত। এতে মোট ২৫ জন তরুণ উদ্যোক্তা নারী-পুরুষ অংশগ্রহণ করেন।