শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আগামীকাল শনিবার খাগড়াছড়িতে প্রয়াত ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র নাগরিক স্মরণ সভা

৮৪

॥ নিজস্ব প্রতিনিধি॥

আগামীকাল শনিবার (১২ নভেম্বর) খাগড়াছড়িতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র প্রতিষ্ঠাতা ভাইস- চ্যান্সেলর (ভিসি) প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট (নৃসাই) হলে দুপুর ২টায় আয়োজিত এই স্মরণ সভাকে সফল করতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা এবং খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমাকে আহ্বায়ক করে ২৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরিমধ্যে স্মরণ সভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, কমিটির অন্যতম সদস্য ও সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা চম্পানন চাকমা।

স্মরণ সভার কর্মসূচির মধ্যে রয়েছে যথাক্রমে বিকাল ২টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন, ২টা ৩০ মিনিটে অভ্যর্থনা ও অতিথিদের আসন গ্রহণ, পৌণে তিনটায় এক মিনিট নীরবতা পালন, ২টা ৫০ মিনিটে স্বাগত ভাষণ, ২টা ৫৫ মিনিটে প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র জীবন ও কম-কীর্র্তি সম্পর্কে তথ্য উপস্থাপন, ৩টা ১০ মিনিটে শোক সংগীক পরিবেশনা, ৩টা ৫০ মিনিটে শোকগাঁথা পাঠ, বিকেল ৪টায় প্রয়াতের সম্পর্কে সুহৃদ-স্বজনের স্মৃতি তর্পণ, সাড়ে ৪টায় বিশিষ্ঠজনদের বক্তব্য, ৪টা ৫০ মিনিটে সভাপতির ভাষণ এবং বিকেল ৫টায় আপ্যায়ন ও অনুষ্ঠান সমাপনী।

প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা’র নাগরিক শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক ড. সুধীন কুমার চাকমা এই অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, প্রয়াত ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ঢাকা বিশ^বিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যাপনা শেষে জাতিসংঘে উন্নয়ন বিশেষজ্ঞ হিশেবে কাজ করেছেন। এরপর তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস- চ্যান্সেলর পদে দুই মেয়াদে দায়িত্ব পারণ করেন। তিনি ১৯৫২ সালের ১ জানুয়ারি খাগড়াছড়ি শহরের খবংপয্যা গ্রামের সম্ভ্রান্ত চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ১৭ আগস্ট বার্ধক্যজনিত কারণে খাগড়াছড়িস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।