শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

দীঘিনালায় জনসংহতি সমিতির উদ্যোগে মানবেন্দ্র নারায়ন লারমার মৃত্যু বার্ষিকী পালন

৮৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় জনসংহতি সমিতির উদ্যোগে জুম্ম জাতীর মুক্তির অগ্রদূত অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯তম মৃত্যু দিবস ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা জেএসএস কার্যালয়ে এ শোক দিবস উদযাপন করা হয় । এসময় নেতৃবৃন্দরা মানবেন্দ্র নারায়ন লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় দীঘিনালা থানা জেএসএস কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেএসএস কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ কান্তি চাকমা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফুল্ল কুমার চাকমা, প্রীতিময় চাকম, জেএসএস দীঘিনালা থানা কমিটির সাধারণ সম্পাদক এবং ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আনন্দময় চাকমা, হেডম্যান যুব লক্ষন চাকমা (হেডম্যান) হেডম্যান প্রতিনিধি, গতি চাকমা সদস্য, ইউপিডিএফ (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি সমীর চাকমা, সাংগঠনিক সম্পাদক জেএসএস দিঘীনালা থানা শাখা প্রমূখ।