শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড’-খাগড়াছড়ি জেলা শাখার নতুন নেতৃত্বের সাথে মতবিনিময়কালে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আগামী নির্বাচনেও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও স্বজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

৭৫

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘বিএনপি-জামাত’রা নানা ষড়যন্ত্র শুরু করে। দেশের নানা জায়গায় নৈরাজ্য সৃষ্টির জন্য ওঁৎ পেতে থাকে। এবারও জাতীয় সংসদ নির্বাচনের বেশ আগে থেকেই উদ্দেশ্যমূলক অপ-তৎপরতা শুরু করেছে। তাই সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এখন থেকেই সজাগ থাকতে হবে। প্রস্তুতি নিতে হবে মোকাবিলার। এইজন্য আগামী নির্বাচনেও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও স্বজনদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়িস্থ সরকারি বাসভবনে ‘মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড’-খাগড়াছড়ি জেলা শাখার নতুন নেতৃত্বের সাথে মতবিনিময়কালের এসব কথা বলেন।

এসময় নতুন কমিটির সভাপতি নরোত্তম দাশ বৈষ্ণব, সহ-সভাপতি অংপ্রু মারমা ও কামরুল হাসান, সাঃ সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।