শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

জাবের, আতোশী ও রাখি’র নেতৃত্বে রাঙ্গামাটিতে সিএসএস’র নতুন কমিটি

৫২০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সৃজনশীল বিজ্ঞান সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া “ক্রিয়েটিভ সাইন্স সোসাইটি” (সিএসএস) এর রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের (২০২২-২০২৩ ইং) জন্য রাঙ্গামাটি জেলা শাখা কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে মোঃ জাবের হোসেনকে সভাপতি, আতোশী বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও রাখি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৩জন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে অন্যান্য দায়িত্বে আছেন, সহ-সভাপতি সৌরভী সেন, শোয়াইব বিন আজিজ, যুগ্ম-সম্পাদক প্রাপ্তি চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যানি চৌধুরী নিলা, অর্থ সম্পাদক ভাষ্কর পাল, দপ্তর সম্পাদক হামিদুর রহমান শাহীন, প্রচার সম্পাদক শিহাব বিন জাহিদ, স্কুল টিম মেনেজার কুহেলি চাকমা, নাহিদা আরজু, কলেজ টিম মেনেজার কারাক্ষ্যিয় মারমা, সুরমা ছারওয়ার, প্রজেক্ট মেনেজার ওয়াছিউর রহমান, প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসেন, অলিম্পিয়াড সম্পাদক দস্তগীর আলম, ইভেন্ট প্লানার প্রতিকার চাকমা, সাবেদ চৌধুরী, মেহেদী হাসান, আহমেদ সুজাদ, শাহ নেয়মাতুল্লাহ, বায়জিদ হোসাইন সিফাত।