শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মাটিরাঙ্গায় সড়ক আইনে ১৫ জনকে ৬ হাজার ৫শত টাকা জরিমানা

৪৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেলমেট পরিধান না করা অতিরিক্ত যাত্রী বহন, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বিাহী অফিসার তৃলা দেব।

এ সময় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪৯(চ) ধারার অপরাধে, একই আইনের ৯২(১) ধারা মোতাবেক ১৫ জনকে মোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব বলেন, সড়ক আইন মেনে চলুন নিরাপদে থাকুন। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে তিনি জানান।