শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

রোয়াংছড়িতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

৪৬

॥ হ্লাছোহ্রী মারমা,রোয়াংছড়ি ॥

বান্দরাবানের রোয়াংছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী। উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিথি বৃন্দরা।

মেলায় ১০টি স্টলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা সম্প্রসারণ ও তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যের উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, তথ্য আপা, রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রোয়াংছড়ি ডিজিটাল সেন্টার, আলেক্ষ্যং ডিজিটাল সেন্টার, সোনালী ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠান তাদের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন ডিজিটাল সেবাসমূহ প্রদর্শন করা হয়।

পরে সারে ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানের তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আকাশ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বর্তমান সরকারের সার্বিক সেক্টরের অভাবনীয় তথ্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ মোবাইল এ্যাপস তৈরি দিয়ে প্রদর্শন করেন রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীরা।এছাড়াও দিনব্যাপী ডিজিটাল মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান পুরুস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে।