শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জুরাছড়িতে এম এন লারমার ৩৯ তম মৃত্যুবার্ষিকী স্বরণে মহতী পূণ্যানুষ্ঠান

৫১

॥ স্মৃতি বিন্দু চাকমা,জুরাছড়ি ॥

জুরাছড়িতে পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জুরাছড়ি সুবলং শাখা বনবিহারে মহতি পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দানানুষ্ঠান সম্পাদন করা হয়। এমএন লারমা সহ আন্দোলন সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে সরকার যেন দ্রুত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা সহ হেডম্যান, কার্বারী জনপ্রতিনিধিবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, মানবেন্দ্র শুধু জুম্মজাতির জন্য আন্দোলন করেননি, সকল নিপীড়িত মানুষের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আন্দোলন করেছিলেন। মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালে এক মধ্যবিত্ত পরিবারে জম্ম গ্রহণ করেন। আন্দোলন করতে গিয়ে নিজের দলের বিভেদপন্থীদের হাতে ১৯৮৩ সালে আজকের এইদিনে শহীদ হন।