শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

নানিয়ারচরে মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯’তম মৃত্যুবার্ষিকী পালন

৭৩

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে জুম্ম জাতীর অগ্রদূত মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯’তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) নানিয়ারচর থানা শাখা কর্তৃক এ’স্বরন সভার আয়োজন করা হয়।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন মানবেন্দ্র লারমার প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পন করেন, রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতি (এমএন লারমা)’র সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এসময় রাঙ্গামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় ও সুশিল সমাজের কার্বারী প্রহলাদ চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা।

এছাড়াও জনসংহতি সমিতির সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান, অর্থ পরিচালক জ্ঞান জ্যোতি চাকমা, রাঙ্গামাটি সদর ইউনিট কমিটির অর্থ পরিচালক অবিরাম চাকমা, মহালছড়ি থানা শাখা যুব সমিতির সভাপতি রতন চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট পরিচালক জ্ঞান চাকমাসহ জেলা ও থানা অর্থ কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হতে হবে। তবেই পাহাড় থেকে হিংসা, হানাহানি, রক্তপাত বন্ধ হবে। পার্বত্য অঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।

নানিয়ারচর থানা সমন্বয়ক রুপম দেওয়ান বলেন, আমরা পাহাড়ি জনগণ মুক্তি চাই। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃব্য সংঘাত আর চাইনা। আমি মনে করি সরকার শতভাগ শান্তিচুক্তি বাস্তবায়ন করলে পাহাড়ের সকল সমস্যার সমাধান হবে।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর প্রতিক্রিয়াশীল ঘাতকদের বুলেটের আঘাতে আট সহযোদ্ধাসহ জুম্ম জাতীর স্বপ্নদ্রষ্টা এম.এন.লারমা নির্মমভাবে শহীদ হন।