শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

লক্ষীছড়িতে জোন কমান্ডার’স কাপ ফুুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

১০৭

॥ মোঃ ইসমাইল হোসেন ॥

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষীছড়ি জোনের পৃষ্টপোষকতায় জোন কমান্ডার’স কাপ ফুুটবল টুর্নামেন্ট-২২ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকালে ৩২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, মেজর সরফরাজ নেওয়াজ, ক্যপ্টেন মোঃ মাহীর মাহবুব, এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাশ, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলণ চাকমা ও বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত টুর্নামেন্টে জোনের আওতাধীন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় লেলাং বড় পাড়া একাদশ ২-০ গোলে ময়ূরখীল একাদশকে পরাজিত করে।

উক্ত টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে লক্ষীছড়ির ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে। সেই সাথে যুব সমাজ খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে সামাজিক নানা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১৫ নভেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে।