শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কিশোর গ্যাংয়ের অপতৎপরতায় আতঙ্কে এলাকাবাসি

কাপ্তাইয়ে ব্যবসায়ীর ৭০ হাজার টাকা ছিনতাই করে পলায়ন

৯৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়ে চলছে। এদের অপতৎপরতায় এলাকাবাসির মধ্যে আতংঙ্ক বিরাজ করছে। এসব কিশোর গ্যাংক চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে।

জানা গেছে, কাপ্তাইয়ে একের পর এক কিশোর গ্যাং বিভিন্ন অপরাধে জড়িয়ে চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরছে। এদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওয়ায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। কিশোর গ্যাং চন্দ্রঘোনা কলাবাগান, বারঘোনা, শিলছড়ি, লগগেইট এলাকা, নতুনবাজার, শিল্পএলাকা, জাকির হোসেন স মিল এলাকার গত ২/৩মাস যাবৎ ধরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড কওে যাচ্ছে। এ সকল ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা রির্পোট থাকলেও বা আইন শৃঙ্খলা সভায় এ ব্যাপারে বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যানগন অভিযোগ করা হলেও তেমন কোন সুফল পাচ্ছেনা ভুক্তভোগিরা।

এদিকে গত বৃহস্পতিবার রাত ১২টায় কাপ্তাই নতুন বাজার এলাকার মুরগী ব্যবসায়ী মোঃ জলিল, ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে তাঁকে মারধর করে এসব কিশোর গ্যাংক ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এছাড়া সজল টেলিকম এর মালিককেও মারধর করে ২ ব্যবসায়ীয় দোকান হতে প্রায় ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। দোকান, বাসা-বাড়ি ও নানান প্রতিষ্ঠানে নিত্য চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ কিশোর গ্যাং এর অত্যাচারে বর্তমানে এলাকাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্কলা বাহিনী এদের বিরুদ্বে ব্যবস্থা না নিলে এলাকায় আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসি। অপকর্মে জড়িত এসব কিশোরদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।