শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে তরুণ প্রজন্ম ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন চেংগুছড়া, রানার্স আপ চিলছড়ি

৫৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার গোরখানা স্পোটিং ক্লাবের পরিচালনায় ও উপজেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে তরুন প্রজন্ম ফুটবল টুর্নামেন্েেটর ফাইনালে ট্রাইবেকারে ৪-৩ গোলে চিলছড়ি একতা ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেঙ্গুছড়া একাদশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলার চেঙ্গুছড়া একাদশ বনাম চিলছড়ি একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ফলে ৪-৩ গোলে চেঙ্গুছড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি শাখার সভাপতি এডভোকেট মোঃ জসিম উদ্দীন মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, ওসি মোঃ শাহনূর আলম, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীসহ আরো অনেকে উপস্থিত চিলেন।

উক্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চিলছড়ি একতা ক্লাবের চিংমং, ম্যান অব দ্যা ফাইনাল চেংগুছড়া একাদশের মো. কামরুজ্জান ও উদীয়মান খেলোয়াড় গোরখানা স্পোর্টিং ক্লাবের মোঃ আনোয়ার হোসেন চেংগুছড়া একাদশের অংসামং মারমা সেরা গোলরক্ষকে ব্যক্তিগত ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজমানি ও ট্রপি তুলে দেন অতিথিরা।