শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

রাঙ্গামাটিতে স্প্রীড বোট দুর্ঘটনায় দুইজন নিখোঁজ

১১৬

॥ নিজস্ব প্রতিবেদক॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বালু ভর্তি বোট ও স্প্রীড বোটের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি দূরছড়ি থেকে ছেড়ে আসা স্প্রীট বোট এবং রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বালু ভর্তি বোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরো জানা গেছে , লংগদুর কাট্টলীর গাছ টিলা এলাকায় দূর্ঘটনায় স্পীড বোটে ড্রাইভার সহ মোট নয় জন যাত্রী ছিলো। এর মধ্যে সাতজন আহত হয়েছে। বাকি দুইজন কাপ্তাই হ্রদে নিখোঁজ রয়েছে। এরা হচ্ছেন এবং লিটন চাকমা (২০), এলোমিনা চাকমা (২০)। দুজনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বোট চালক নজরুল ইসলাম বলেন, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্প্রীট বোট টি আমার বোটের কাছাকাছি,চোখের পলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।

স্প্রীট বোট চালক রিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখে কিছু পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাঙ্গামাটি থেকে ডুবরি দল আসছেন এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।#