শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

বান্দরবানে দুই কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

৬৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বান্দরবানের থানচিতে দুই কেজি আফিমসহ জন ত্রিপুরা (৩৫) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এপিবিএন-২ বান্দরবান। শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৯টায় থানচি সদরের মেঘবতি রিসোর্ট সংলগ্ন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক জন ত্রিপুরা (৩৫) থানচি উপজেলার ২ নম্বর রেমাক্রী ইউপি’র কালুপাড়া এলাকার প্রয়াত সাদিরাম ত্রিপুরার ছেলে ও ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান এপিবিএন- ২ বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বদিউজ্জামানের নেতৃত্বে থানচি জেলা পরিষদ রেস্ট হাউজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ (যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা) জন ত্রিপুরা নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি এপিবিএন-২ আলী আহমেদ খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক জন ত্রিপুরাকে আদালতে সোপর্দ করা হবে।