শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

লামার ‘ইয়াংছা’ নতুন ইউনিয়ন গঠনে গণশুনানি

৮১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলার বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নকে ভেঙ্গে ২টি নতুন ইউনিয়ন (ফাঁসিয়াখালী ও ইয়াংছা) গঠনে বিভক্তের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গণশুনানির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

সরকারের পক্ষে গণশুনানি গ্রহণ করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার। আরো উপস্থিত ছিলেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু, উপজেলা কানুনগো রাপ্রু মগ, উপজেলা পরিষদের প্রধান অফিস সহকারী বাবুল কান্তি চক্রবর্তী, সমাজসেবক মমতাজুল ইসলাম সহ প্রমূখ। এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার মুরুব্বি ও কয়েক হাজার সাধারণ জনসাধারণ শুনানিতে অংশ নেন।

গণশুনানিতে অংশ নেয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের কুমারী, রাঙ্গাঝিরি, খালখুইল্যাখোলা, বড় ছনখোলা সহ ৫টি গ্রামের দুই সহস্রাধিক জনগন কুমারী ও রাঙ্গাঝিরি সহ ৫টি গ্রাম নতুন প্রস্তাবিত ইয়াংছা ইউনিয়নের অংশ করার জোর অনুরোধ করেন। যদি নতুন ইউনিয়ন করার প্রস্তাবে এই গ্রাম গুলোকে ফাঁসিয়াখালী ইউনিয়নের অংশ হিসাবে প্রস্তাব করা হয়।

অন্যদিকে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও মৌজা হেডম্যানগণ সাঙ্গু ও ইয়াংছা দুইটি মৌজা নিয়ে ইয়াংছা ইউনিয়ন এবং ফাঁসিয়াখালী ১টি মৌজা নিয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন করার প্রস্তাব দেয়।

শুনানিতে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, শুনানিতে সকলের দেয়া বক্তব্য ও প্রস্তাব গুলো গুরুত্ব সহকারে নোট নেয়া হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।