শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

লামায় ইয়াবা বেচাবিক্রির সময় তিনজন আটক

১৫৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় ইয়াবা বেচাবিক্রির সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়িস্থ মোঃ রহিমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সাবেক বিলছড়ি গ্রামের মৃত সাহেব আলী ও রহিমা বেগমের ছেলে মোঃ রহিম (৩২), একই গ্রামের মোঃ আলী আজ্জন ও মাছুমা বেগমের ছেলে মোঃ মাসুম বিল্লাল এবং আব্দুল ওয়াহাব ও লুৎফুন্নেছার ছেলে মোঃ সুজন (১৯)।

লামা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটক ইয়াবা ব্যবসায়ী মোঃ রহিম এর সাবেক বিলছড়িস্থ বসতঘরের শয়নকক্ষের খাটের উপর নিজেদের মধ্যে ইয়াবা লেনদেন করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবা সহ তিন জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৫০ পিস ইয়াবা সহ আটক তিন মাদক ব্যবসায়ী পুলিশের হেফাজতে আছে। উক্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।