শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মানিকছড়িতে জাতীয় সংবিধান দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতীয় সংবিধান দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা র‌্যালিত্তর আলোচনা সভায় অংশ নেন।

পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. অভিক দে অভি, টেঁকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইংলিশ স্কুলের অধ্যক্ষ মোঃ গোলাম রসুল প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এ বছর থেকে প্রতি বছর ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে পালিত হবে।