শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

রামগড় পাতাছড়া ইউনিয়নে সোলার বিতরণ অনুষ্ঠানে নিখিল কুমার চাকমা

পার্বত্য তিন জেলার মানুষের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

৫০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষনা মতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সবসময় তিন পার্বত্য জেলার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের প্রতিটি পরিবার আলোর মুখ দেখবে, কেউ অন্ধকারে থাকবে না- এই প্রত্যাশায় কাজ করছে বর্তমান সরকার।

রামগড় উপজেলার দূর্গম পাতাছড়া ইউনিয়নে গত বুধবার (২নভেম্বর) সকালে “সোলার হোম সিস্টেম বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলমসহ প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিতরণ শেষে বোর্ডের অধীনে রামগড় উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা সাবরুমসহ রামগড় এলাকার বিভিন্ন চলমান ও নতুন প্রকল্প পরিদর্শন করেন পাচউবো’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

উল্লেখ্য, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের এ সোলার বিতরণ করেন। পাশাপাশি সোলার হোম সিস্টেম ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ বাবদ প্রতিজনকে ৬৫০ টাকা নগদ প্রদান করা হয়।