শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মানিকছড়িতে শোকাবহ জেল হত্যা দিবস পালিত

৮৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে শোকাবহ জেল হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সমশের আলী, ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।