শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক

খাগড়াছড়িতে ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের করোনাকালীন বিশেষ অনুদানের চেক প্রদান

৫০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

২০২১-২০২২অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে করোনাকালীন মঞ্জুরিকৃত ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মধ্যে প্রতিজনকে ৫হাজার করে ৪লক্ষ টাকার করোনাকালীন বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২নভেম্বর) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনাকালীন বিশেষ অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনকল্যাণ কাজে সরকার আমাদের পাশে আছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এভাবেই আমাদের ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের দাঁড়াতে পারবো এবং পাশে থাকবো।

এসময় জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ফুটবল একাডেমির নেতৃবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।