শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

পলাশপুর জোন কর্তৃক গরীব দুস্থ অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

৩৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পলাশপুর জোন কর্তৃক জোনের অধীনস্থ গরীব দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০২ নভেম্বর) সকালে পলাশপুর জোন ( ৪০ বিজিবি’র ) জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স কর্তৃক পলাশপুর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, ডেউটিন এবং আর্থিক সহায়তা প্রদান করেন পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ পিএসসি।

পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ পিএসসি বলেন, পার্বত্য এলাকায় সাধারণ জনগণের মাঝে পলাশপুর জোনের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশপুর জোন এর সুবেদার মেজর মোঃ নুরুল ইসলাম, প্রধান সহকারী মোঃ আইয়্বুুল ইসলাম, জোনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাএবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।