শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মাটিরাঙ্গায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে পুনাকের খাবার ও ফল বিতরণ

৪৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)। বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে নিজের হাতে রান্না করা খাবার ও ফলমুল প্রদান করেন পুনাক পুনাকের সভাপতি রেহানা ফেরদৌসী।

এতিম ও দু:স্থ শিশুদের মাঝে খাবার ও ফলমুল বিতরণ উপলক্ষ্যে এসপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক। অতিরিক্ত পুলিম সুপার জিনিয়া চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) একেএম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, পুনাক সদস্য নাহিদ আকতার ও মাদ্রাসার সভাপতি হাজী মোঃ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ও হেফজখানার পরিচালক মোহাম্মদ কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু পিতামাতাহীন এসব শিশুদের মুখে এসব খাবার জোটেনা। তাই তাদের কথা চিন্তা করে নিজের হাতে রান্না করে তাদের সাথে খাবার খেয়েছি। পর্যায়ক্রমে পুনাকের মানবিক কর্মকান্ডের পরিধি বিভিন্ন উপজেলায় বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

পুলিশ নারী কল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ নাইমুল হক বলেন, এতিমরা কারো সাহায্য নয়, তারা তাদের অধিকারটুকু পেতে চায়। সকলের উচিৎ এতিমদের পাশে দাঁড়ানো।

পরে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি এতিম শিশুদের মাঝে ফল ও বস্ত্র বিতরণ করেন।