শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মানিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ

৪৫

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত মেধাবী, গরীব, অসহায়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান হিসেবে খাগড়াছড়ির মানিকছড়িতে ১১৬জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুদানের টাকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন। এ সময় মাঠ কর্মকর্তা মোঃ আবদুল মান্নান পাটোয়ারী ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রী কলেজের ১০৮ জন ও আইডিয়াল কলেজের ৮ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ৩ হাজার ৫শ টাকা হারে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।