শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

জুরাছড়িতে প্রমিলা কাবাডি দলকে সংবর্ধনা

সুদূর বাহরাইন থেকে নিজের বেতনের টাকা দিলো সাবেক ইউএনও

৩১৪

॥ স্মৃতি বিন্দু চাকমা, জুরাছড়ি ॥

জুরাছড়ি উপজেলার সাবেক ইউএনও মাহফুজর রহমানের বর্তমান অবস্থান বাহরাইন। তিনি যে প্রান্তে থাকুক না কেন তার অন্তরে এখনো জুরাছড়ি উপজেলাবাসীর প্রতি যে মমত্ববোধ রয়েছে এটা তাঁর বাস্তব প্রমান। জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা গত ২৩ অক্টোবর সারা বাংলাদেশে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করায় সুদূর বাহরাইন থেকেই নিজের বেতনের টাকা পাঠালেন খেলোয়াড়দের সংবর্ধনা দিতে।

তিনি জুরাছড়ি উপজেলা ইউএনও’র দায়িত্ব থাকাকালীন সময়ে একজন সৎ এবং নিষ্টাবান কর্মকর্তা হিসেবে এক নামে জুরাছড়ি উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন। তাঁর সকল অবদানের ক্ষেত্রে জুরাছড়িবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবে। মাহফুজর রহমানের সময়ে ছাত্রছাত্রীদের ক্রীড়াঙ্গনের পিছনে যে সময় এবং অর্থ ব্যায় করেছেন তার সুফল হিসেবে জুরাছড়ি উপজেলার ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মেয়েরা গত ২৩ অক্টোবর সারা বাংলাদেশে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উপজেলাবাসীর সুনাম বয়ে এনেছেন।

তাই কাবাডি দলকে সংবর্ধনা দেওয়ার লক্ষে সুদূর বাহরাইন থেকে নিজের বেতনের টাকা পাঠিয়ে উৎসাহ প্রদানের জন্য ক্রিকেট প্রমিলা দলকে দায়িত্ব দিয়ে তারই অংশ হিসেবে মঙ্গলবার ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করাতে খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেয়া হয়। সাবেক ইউএনও মাহফুজর রহমান জুরাছড়ি উপজেলাবাসীর প্রতি যে মমত্ববোধ রয়েছে তা সুদূর বাহরাইন থেকে প্রমান করলেন। জুরাছড়ি উপজেলাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। এসময় সাবেক ইউএনও বাহরাইন থেকে কাবাডি খেলায় মেয়েদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ভিডিও কলের মাধ্যেমেও কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক রাজেস সানাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক শান্তি ময় চাকমা, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মাহফুজুর রহমান ছিলেন একজন ক্রীড়াপ্রেমী। তিনি প্রতি মুহুর্তে আমাদের মেয়েদের খোঁজখবর রেখে বিভিন্ন দিক নির্শনা প্রদান করেন। খেলোয়াড়দের নিজের ছেলে-মেয়ের মত স্নেহ করেছিলেন বলে আজকে এ অবদান বলে উল্লেখ করেন। পরে কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন।