শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

খাগড়াছড়িতে সনাক-ইয়েস-এসিজি সদস্যদের যৌথ সমন্বয় সভায় বক্তারা

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রান্তিক পর্যায়ের জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করতে হবে

৬০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং স্বাস্থ্য, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এবং ভূমি সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) বাস্তবায়ন করছে।

সনাকের অনুপ্রেরণায় স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি বিষয়ক গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সেবাখাতে সুশাসন নিশ্চিতে জনসম্পৃক্তকরণের কৌশল নির্ধারণে যৌথ সমন্বয় সভা মঙ্গলবার (১নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। সভায় টিআইবি’র সিভিক এনগেজমেন্ট এর সমন্বয়ক কাজী শফিকুর রহমান, সনাকের সদস্যবৃন্দ, এসিজি’র সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ, টিআইবি চট্টগ্রাম ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য অংসুই মারমা, মথুরা বিকাশ ত্রিপুরা, বেলা রানী দাশ, শরৎ কান্তি চাকমা, সুপ্তা চাকমা। এসিজি সমন্বয়কদের মধ্যে বক্তব্য রাখেন রাখী চাকমা, লিসা চাকমা, পারভিন আক্তার ও মোঃ আবদুর রহিম হৃদয়।

শুভেচ্চা বক্তব্য রাখেন সনাকের সহ সভাপতি মধু মঙ্গল চাকমা। এসময় তিনি বলেন, সনাকের গৃহীত সকল কার্যক্রমের লক্ষ্য দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এই কাজে এসিজি নামক ৪টি সংগঠন যুক্ত হওয়ায় সনাকের কাজে গতিশীলতা আসবে বলে তিনি মন্তব্য করেন।

কাজী শফিকুর রহমান বলেন, খাগড়াছড়ি সনাক পরিবারের সকল সদস্যদের মধ্যে সমন্বয় থাকতে হবে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হলে প্রান্তিক পর্যায়ের জনগণকে নিয়ে বিভিন্ন সেবাসম্পর্কে তাদের অভিজ্ঞতা, সুপারিশ, পরামর্শ ইত্যাদি তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত ও উদ্বুদ্ধ করার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভাপতির বক্তব্যে সনাকের সভাপতি বোধিসত্ত্ব দেওয়ান বলেন, সনাকের লক্ষ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করা এবং দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে তথ্য সংগ্রহ তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা। তিনি সনাক পরিবারের সাথে এসিজি সদস্যদের সম্পৃক্ত হওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।