শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নানিয়ারচরে যুব দিবস পালিত

৬০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

প্রশিক্ষিত যুবক, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১লা নভেম্বর ) সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। শোভাযাত্রা টি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ করা হয়।

এরপরে উপজেলা পরিষদের মিলনায়াতন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ- নূয়েন খীসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ-আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠন নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, হতাশা আর সঠিক চিন্তা ভাবনার অভাবে যুব সমাজ পিছিয়ে পড়ে। সঠিক চিন্তা ভাবনা ও সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে আত্বনির্ভরশীল করে সফলতা অর্জন করতে হবে। সরকার বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থার সুযোগ করেছে। আমরা নানিয়ারচরে বেকার যুবকদের নিয়ে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আত্মকেন্দ্রীক করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান সাতজন যুবককে ৩ লক্ষ ৬০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করেন।