শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

আলীকদমে যুব দিবস পালিত

৫১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধর বাংলাদেশ ”এ স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক বিতরন করা হয়

যুব দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে উপজেলা রির্সোচ সেন্টারে ইনসট্রাক্টর আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জহিরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা। যুব দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা এসিল্যান্ড আরিফ উল্লাহ নিজামী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক,উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,আলীকদম থানার (তদন্ত ওসি)মোজাফ্ফর হোসেন,৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় উদ্যোক্তা,গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। আর দক্ষ যুব শক্তি দেশ ও জাতীর মূল্যবান সম্পদ।

তাই সরকার দক্ষ জন শক্তিতে রুপান্তর করতে ও ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা করতে আপনাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসুচি আওতায় এনে দক্ষ শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষণ শেষে স্ব-স্ব স্থানে গিয়ে কাজ করে নিজে সাবলম্বি হবেন, দেশ ও জাতীকে উন্নত হওয়ার পথকে বেগবান করবেন। যুবরাই পারে সমাজ থেকে সকল খারাপ কাজকে বিতাড়িত করতে। তাই যুব সমাজকে দেশের জন্য কাজ করতে আহবান জানান বক্তারা। আলোচনা শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।