শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

রাজস্থলীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা

৪১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর ) সকাল সাড়ে নয়টায় “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে যুবদের নিয়ে র‌্যালির আয়োজন করা হয় । র‌্যালিটি উপজেলার ভিতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে এসে আলোচনা সভায় মধ্যে দিয়ে জাতীয় যুব দিবসের কার্যক্রম শুরু করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, পি আই ও আবু হেলাল গনমাধ্যম কর্মী সহ সংগঠনটির অর্ধশত স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ২ জন যুব মাঝে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।