শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত

৩৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১নভেম্বর) সকালের দিকে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ খায়রুল আলম ও মাটিরাঙ্গা থানার সাব ইন্সপেক্টর সুমন প্রমুখ বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, প্রশিক্ষণ গ্রহণপূর্বক ঘরে বসে না থেকে বেকারত্ব রোধে প্রশিক্ষন থেকে অর্জনকৃত জ্ঞানকে কাজে লাগাতে হবে । তিনি মোবাইল ফোনের আসক্তি ও মাদকাসক্তির মতো জীবন ধ্বংসকারী পথ পরিহার করার আহবান জানিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুব সমাজকে যুক্ত হওয়ার আহবান জানান।
পরে প্রধান অতিথি বিএমকে নামক যুব উন্নয়ন ক্লাব এর সভাপতি ও সম্পাদকের হাতে ক্লাবের সনদ তুলে দেন । একই সময়ে সেলাই কাজে প্রশিক্ষন প্রাপ্ত নাজমা বেগমকে ৭৫ হাজার ও মৎস্য চাষে প্রশিক্ষিত যুবক মোশারফ হোসেন কে এক লাখ টাকা ঋন প্রদান করেন ।