শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

বান্দরবানে নিষিদ্ধ পলিথিন ব্যবহারে রোধে অভিযান

৪১

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যাবহার রোধে বাজারে পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ নভেম্বর) সকালে বান্দরবান বাজার এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী জরিমানাসহ ১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় দোকানের মালিক অর্থদন্ড দেওয়া হয়।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহকারী- পরিচালক ফখর উদ্দিন বলেন, অপচনশীল পলিথিন মাটি উর্বরতার নষ্ট ছাড়াও পরিবেশ ভারসাম্য নষ্ট করে। এরই প্রেক্ষিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং বাজারজাতকরণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রবীর কুমার বিশ্বাস,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মোঃ ফখর উদ্দিন চৌধুরী, পরিদর্শক মোঃ আশফাকুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।