শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষ ” কিন্নরীতে আলোচনা সভা হয়। এসময় ৩০জন প্রশিক্ষকনার্থী যুবকদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার ঋনের চেক ও সদনপত্র বিতরণ করা হয়। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসের সঞ্চালনায় সভাপতিত্ব করে নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, ইউপি সদস্য জুয়েল চাকমা।
প্রশিক্ষিত যুব যুবকদের পক্ষে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল ভট্টাচার্য ও প্রশিক্ষিত যুবতী নুর নাহার আক্তার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষিত যুব যুবতীরা উপস্থিত ছিলেন।