শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১১৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংঘঠন ‘একতা যুব সংঘ বনাম আদর্শ যুব সংঘ’র মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গোল শূণ্য থেকে খেলার সমাপ্তি ঘটে।

মানিকছড়ি উপজেলা সদর ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর দত্ত, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পালসহ উপজেলা ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সেই সাথে মানিকছড়ি ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও দেশের সর্বকনিষ্ঠ কোচ মো. ইমরান হাসান ইমনকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

আয়োজক কমিটি জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে এবং যুব