শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

আলীকদমে বিজিবির অভিযানে বিদেশি গরু ও মহিষ জব্দ

৪০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় দূর্গম পোয়ামুহুরী কুরুকপাতা হয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে অবৈধভাবে চোরাই পথে আসা বিদেশি জাতের গবাদিপশু জব্দ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)

শনিবার (২৯ অক্টোবর) বিজিবি’র ব্যাটালিয়ন সদর হতে ১৪ কিঃমিঃ দুরে তাদের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র চোরাচালান প্রতিরোধের নিয়মিত টহল দল আলীকদমের ৪নং কুরুকপাতা ইউনিয়নের পানি ছড়া নামক এলাকা হতে অভিযান পরিচালনা করে বিদেশি ৪৬ টি গরু ও ১২ টি মহিষ আটক করেন এসময় বিজিবি’র উপস্থিত টের পেয়ে চোরাকারবারি দ্রুত পালিয়ে যায় বলে জানান বিজিবি।

উক্ত অভিযানে ৫৭ বিজিবি’র দুই অফিসারের নেতৃত্বে ৩০ জন বিজিবি সদস্য এবং ৩ জন পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে চোরাই পথে আসা এই গরু ও মহিষ গুলো আটক করতে সক্ষম হন।

জব্দকৃত গবাদিপশুর আনুমানিক মূল্য ৭১,৪০,০০০ টাকা ধারণা করছেন বিজিবি। এব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল শহিদুল ইসলাম জানান বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে চোরাকারবারীরা চোরাই পথে আলীকদমে এনে বিভিন্ন ভাবে চকরিয়া,টেকনাফ, রামু, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তে প্রচার করছেন এমন সংবাদের ভিত্তিতে ৫৭বিজিবি দায়িত্ববান এলাকায় চোরাচালান প্রতিরোধে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ও আরো জোরদার করা বলেও জানান তিনি