শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মাটিরাঙ্গায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিরাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাছিম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা প্রোগ্রামার রাজিব রায় চৌধুরি বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন।

উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় ১ম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় ২য় এবং মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথীরা।