শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মানিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪৮

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে মানিকছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আবু লায়েজ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, অধ্যক্ষ মংচাইঞো মারমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানী জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। তাছাড়া হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও সুস্থ্য জীবনযাপনের জন্য হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম বলে মনে করেন বক্তারা।