শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

সাবেক এমপি চিনুর স্বামীর ইন্তেকাল

৮০

॥নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য ফিরোজা বেগম চিনু এর স্বামী ও রাঙ্গামাটির কন্সট্রাকশন ব্যবসায়ী (ঠিকাদার) মোঃ শাহ আনোয়ার মিন্টু (৬৫) ইন্তেকাল করেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা সময় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

পারিবারিক সুত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর মোঃ শাহ আনোয়ার মিন্টু অসুস্থ্যতা বোধ করলে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। কয়েকদিন আইসিউতে রাখার পরে চট্টগ্রামের ইম্পোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ভেদভেদী টেনিস মাঠে সকাল ১০টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

শাহ আনোয়ার মিন্টুর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌরসভা মেয়র,উপজেলা পরিষদ চেয়ারম্যান,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।