শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

ধর্ষকদের বিরুদ্ধে রাঙ্গামাটির স্বেচ্ছাসেবী সংগঠনগুলো

নারী সমাজ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত

১০৫

॥ আরিফুর রহমান ॥

সারাদেশে ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতেই বর্তমানে নারী সমাজ দিশেহারা হয়ে পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ,বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চপদস্থ বিভিন্ন জায়গায় নারী কর্মকতা থাকা সত্ত্বেও, নারী সমাজ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সারাদেশে ধর্ষণ-নিযার্তন বন্ধ  এবং অপরাধীদের শাস্তির দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ধর্ষণকারীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকদের সাজা দেওয়ার জন্য আলাদা ট্রাইব্যুনাল গড়ে তুলতে সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার , রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জনাব জামাল উদ্দিন, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদিকা জিমি কামাল, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর ফুল রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল ও উইথ সী রাঙ্গামাটি জেলার সমন্বয়ক সীমা ত্রিপুরারসহ মানবাধিকার সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।