শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

৪৯তম কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৮২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি রাজবন বিহারে আগামী ০৩-০৪ নভেম্বর ৪৯তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৭ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙ্গামাটি সরকারী কলেজের সহকারী প্রভাষক অনোমদর্শী দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি নিরুপা দেওয়ান, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের খোকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, কোতয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন, এনএসআই এর সহকারি পরিচালক মোঃ রেজওয়ানুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মোঃ আদিল উজ জামান, জনস্বাস্থ্য বিভাগ এর নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, বিজিবি রাঙ্গামাটির প্রতিনিধি মোঃ ফরিদুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, সড়ক বিভাগের উপসহকারি প্রকৌশলী দিপন চাকমা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ দিদারুল আলম, রাজবন বিহার পরিচালনা কমিটির সদস্য নিশীত বরন তালুকদার, এফপিএবির সমন্বয়কারি রিপন চাকমা ও জেলা রোভার স্কাউট এর মোঃ নুরুল আবছার।

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর আগামী ০৩-০৪ নভেম্বর ২০২২ খ্রিঃ ঐতিহ্যবাহী মহান দানোত্তম কঠিন চীবর দান মহাসমারোহে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাজবন বিহার পরিচালনা কমিটির অনুষ্ঠানসূচি মোতাবেক কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।