শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

মাটিরাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৫৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার রমিজ কেরানীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইব্যক্তিকে পৃথকভাবে ১লাখ ৩০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ অক্টোবর) বিকালে এ অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে অন্যত্র মাটি বিক্রি করে আসছিলো একটি চক্র। এমন খবরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ধারায় ইব্রাহিম হোসেন কে ৭০ হাজার টাকা একই অপরাধে জাকির হোসেন কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি উত্তোলনে ব্যাবহ্রত দুইটি বোলড্রোজার মেশিন নষ্ট করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৃলা দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।