শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন

৭৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ও ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। রবিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদের হল রুমে আওয়ামীলীগ যুবলীগ ঘিলাছড়ি ইউনিয়ন শাখার সভাপতি সনজিত চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা, সিনিয়র সহ সভাপতি রবার্ট ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি মিঠুলচন্দ্র দে, সাধারন সম্পাদক সুইচাইপ্রু মারমা, মংপ্রু মারমা, জয়নুল তালুকদার, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, আবু মুছা, হেডম্যান চথোয়াইনুমারমা, সহ থানা আওয়ামীলীগ যুবলীগ, সেচ্ছাসেবী লীগ সহ অংগ সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামীলীগের সম্মুখ যোদ্ধা। বয়সে তরুন যুবলীগের যোগ্য নেতৃত্বে নির্বাচনে সম্মেলনের বিকল্প নাই। দীর্ঘ ১১/১২ বছর পরে হওয়া এ সম্মেলনের মাধ্যমে যুবলীগের সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী হবে। আগামীদিনের সকল লড়াই সংগ্রামে যুবলীগ তার গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। মুজিব আদর্শের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ অগ্রনী ভূমিকা পালন করবে। সম্মেলনে ঘিলাছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি মনোনিত হয় সনজিত চৌধুরী( তিলক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন, স্বপন তালুকদার (কালা) গাইন্দ্যা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয় সুজন তঞ্চঙ্গ্যা, সাধারন সম্পাদক উক্যাসাই মারমা।