শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

দীঘিনালায় নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ

১১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় রিক্রুট ট্রেনিং সেন্টারে সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৩৮ জন সৈনিক দীর্ঘ ৬ মাসের মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগ দিলেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এসময় নবীন সৈনিকরা স্ব-স্ব ধর্মের ধর্মগ্রন্থে হাত রেখে মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখন্ডতা রক্ষায় জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর হোসেন, ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্ণেল এহসানুল হক ভুঁইয়া, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক, খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর জাহিদ হাসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রশিক্ষিত নবীন সেনা সদস্যদের উদ্দ্যেশ্যে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হবার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে। আত্মবিশ্বাস, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান তিনি। ৬ মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়াদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। অনুষ্ঠানে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর মোঃ তুহিন রহমান। এর মধ্যদিয়ে নবম দফায় এ সেন্টার থেকে ৫৩৮ জন সৈনিক দীর্ঘ ৬ মাসের মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগ দিলেন। এর আগে ২০১৬ সাল থেকে নবম ধাপে এ সেন্টার থেকে মোট ৮১৭২ জন রিক্রুট দীর্ঘ ৬ মাস করে মৌলিক ট্রেনিং শেষে পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে যোগ দিলেন।