শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মাটিরাঙ্গায় ১৯২ বীর মুক্তিযোদ্ধা পেল ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড

১২১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৯২ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বক্তব্য দেন।

একজন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড পাওয়া মানে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম

বলেন, ডিজিটাল স্মার্ট আইডি কার্ড দেখালেই বীর মুক্তিযোদ্ধারা সরকারি যানবাহনে বিনা ভাড়ায় যাতায়াত করা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও পাবেন তাঁরা।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক একে এম হাসান মাহমুদুল কবির, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আফজাল হোসেন টিপু, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, সাবেক মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাশেম সহ বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলার জীবিত ৮২ জন বীর মুক্তিযোদ্ধা কে স্মার্ট কার্ড এবং মৃত ১১০ জনের মাঝে ডিজিটাল সার্টিফিকেট তুলেদেন অতিথীরা।