শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

মহালছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

১২৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা মহামুনি পাড়া গ্রামের এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাদেক মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক যুবক মহালছড়ি সদর এলাকার মসজিদ কলোনী পাড়ার মোঃ বেলাল হোসেনের ছেলে। ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিকটিম নিজেই মহালছড়ি থানায় মামলা করেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহারে জানা যায়, ১৪ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ভিকটিম গৃহবধু বৌদ্ধ বিহারে যাওয়ার জন্য বাড়ির আঙিনায় ফুলগাছ থেকে ফুল তুলছিলেন। এমন সময় অতর্কিতভাবে ভিকটিমকে মুখ চেপে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিতে থাকে। ভিকটিম অনেকক্ষন ধস্তাধস্তির পর চিৎকার করলে ভিকটিমের স্বামী ও আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভিকটিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক করা হয়েছে। ভিকটিম নিজেই বাদী হয়ে ধর্ষণ চেষ্টার একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।