শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বরকলে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত

১২৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

দূর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩সেপ্টেম্বর) সকালে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কার্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) সুচরিতা চাকমা।

এসময় উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বাংলাদেশ একটি দূর্যোগ প্রবণ দেশ। প্রতিবছর হাজার হাজার মানুষ দূর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হয়। পাহাড়েও প্রতিবছর ভূমিধ্বস, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। তারপরও মানুষও ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করে। আর দূর্যোগকালীন সময়ে দূর্ঘটনা থেকে বাঁচতে হলে সকলকে সচেতন করা দরকার বলে তিনি মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সকলকে সচেতনতার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দূর্যোগে কিভাবে নিরাপদ থাকা যায় সে বিষয়েও গঠনমূলক আলোচনা করেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।