শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মহালছড়িতে ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষে আর্থিক অনুদান প্রদান করেছে সেনাবাহিনী

১৩৬

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ উৎসবটি ঘিরে বৌদ্ধদের প্রতিটি ঘরে ঘরে আর বৌদ্ধ বিহারগুলিতে চলছে নানা আয়োজন। ধর্মীয় এ উৎসবটি আরো প্রাণবন্ত করতে মহালছড়ি সেনা জোন হতে আর্থিক অনুদান প্রদান করেছে। প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে কল্প জাহাজ ভাসানো (রিছিমি) উৎসব আয়োজন অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়।

মহালছড়ি বাজারস্থ প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির পক্ষ হতে ১০ অক্টোবর সোমবার কমিটির উপদেষ্টা সুইহ্লাঅং রাখাইন পিপলু ও লাপ্রুচাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন মোঃ রফিবুল করিম।

আর্থিক অনুদান প্রদানকালে ক্যাপ্টেন মোঃ রফিকুল করিম বলেন, রিছিমি ও মাসব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠানটি সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় পূর্বক আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল ধর্ম ও বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করছে বলে জানান।