শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালত

মানিকছড়ির ফানুস উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন

১১২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় উদযাপিত হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে ফানুস বাতি উড়িয়ে ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলন করে অশুভ শক্তিকে দূরে সরিয়ে ধর্মের নতুন পথের সূচনার প্রত্যাশায় মন্দিরে মন্দিরে নানা সাঁজে সজ্জিত হয়ে প্রার্থনা করেন ভক্তরা। এ সময় পুণ্যার্থী সমাগমে বৌদ্ধবিহার প্রাঙ্গন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সন্ধায় রাজ জেতবন বৌদ্ধ বিহারে ফানুস বাতি উত্তোলন ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলনকালে উপস্থিত ছিলেন, কুমার নিপ্রুসাইন। এদিকে ধর্ম ঘর বৌদ্ধ বিহারে ফানুস বাতি ওড়ানো উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। এছাড়া উপজেলার গোদার পাড়স্থ আন্তর্জাতিক ভাবণা কেন্দ্র, বড়বিল বৌদ্ধ বিহার, তিনটহরী নামার পাড়া বৌদ্ধ বিহার থেকে একের পর এক ফানুস বাতি আকাশে ওড়ািয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফানুস বাতি ওড়ানো কার্যক্রমকে কিছুটা বাধাগ্রস্ত করে।